৮:৫৫ অপরাহ্ণ
বই পড়া মানুষকে সত্য ও সুন্দরের পথে চলতে মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে --তাজুল মোহাম্মদ
এম.এ শহীদ প্রকাশিত“স্বপ্নভাসে অশ্রুজলে”বইয়ের মোড়ক উন্মোচন
মুক্তিযোদ্ধা গবেষক লেখক তাজুল মোহাম্মদ বলেছেন, বই পড়া মানুষকে সত্য ও সুন্দরের পথে চলতে, মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। জ্ঞান মানেই হচ্ছে শিক্ষা। আর বই হচ্ছে শিক্ষার বাহন।
বইয়ের যতই লিখন, প্রকাশন ও বিপণন বাড়বে ততই আলোর রাজ্যেরও বৃদ্ধি ঘটবে। ভালো বই মানুষের উন্নত চরিত্র গঠনে সহায়তা করে। তাই সুসময়ে-অসময়ে বই হোক অবলম্বন, ভালোবাসা হোক বইয়ের সঙ্গে, বই হোক প্রিয় বন্ধু।
তিনি সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এম.এ শহীদ প্রকাশিত “স্বপ্নভাসে অশ্রুজলে” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ছয়ফুল আলম পারুল এর সভাপতিত্বে ও কবি কামাল আহমদ এর উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ প্রকাশনীর প্রকাশক মো. জসিম উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লেখক ও রাজনীতিবীদ এ কে আজাদ খান, প্রাক্তন শিক্ষক ও প্রতিষ্ঠাতা ইলিয়াসুর রহমান, এডভোকেট আহবাব মিয়া, শিক্ষক ও লেখক জেবা আমাতুল হান্না, কবি ও কথা সাহিত্যিক আফতাব আল মাহমুদ, রোকসানা শহীদ, রোকসানা বেগম, লেখক ও চিকিৎসক ডা. আব্দুল মজিদ, প্রবাসী নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি