বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ আগস্ট ২০ ২০
৪:৩৬ অপরাহ্ণ

রাজপথের ত্যাগী নির্যাতিত পরীক্ষিতদের সমন্বয়ে যুবদলকে ঢেলে সাজানো হবে: শহীদ উল্লাহ তালুকদার

সিলেট মহানগর যুবদলের উদ্যোগে বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদল নেতৃবৃৃন্দের সাথে মহানগরীর অন্তর্ভূক্ত ৫নং ওয়ার্ডে যুবদলের এক
প্রনিতিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের সাথে এই প্রনিতিধি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত
চৌধুরী তারেকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার বলেন, বেগম খালেদা জিয়ার প্রকৃত মুক্তি, বিএনপির রাজনীতিকে শক্তিশালী, হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার ও দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা কমিটি গঠনের জন্যে কাজ করছি। তিনি বলেন, রাজপথের ত্যাগী নির্যাতিত পরিক্ষিত নেতাদের সমন্বয় করে যুবদল কে ঢেলে সাজানো হবে। তিনি সিলেটে যুবদলের সাংগঠনিক কাঠামো আরো বেগবান করার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা
দেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

প্রতিনিধি সভায় ৫নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, লুৎফুর রহমান, আব্দুল্লাহ শাফি সাহেদ, রেজওয়ান আহমেদ, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলে আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন
মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসমান গণি, নাসির উদ্দিন রহিম, ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন, জুবেদ আহমদ আমেরী, ময়নুল ইসলাম, এনামুল হক সোহেল, হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ