৩:৩০ অপরাহ্ণ
কানাইঘাট উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিল ৩১ আগষ্ট ২০২০ ইং রোজ সোমবার বিদায়ী সভাপতি আলী আসগর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আহমদ নাঈম চৌধুরীর সঞ্চালনায় হযরত শাহ মিরাপিং (রঃ) মাজার সংলগ্ন মসজিদে অনুষ্টিত হয়।
মুহাম্মদ তাজ উদ্দিনকে সভাপতি ও মুহাম্মদ আব্দুল ওয়াহাব সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
কমিটি ঘোষণা করেন প্রধান কাউন্সিলার জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
প্রধান কাউন্সিলার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সহকারী কাউন্সিলার হিসাবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ বাবু, অফিস সম্পাদক সুমন আহমদ।
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ সভাপতি আহমদ নাঈম চৌধুরী, আব্দুল ওয়াদুদ, জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক তানভীর আহমদ, শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সহ সাংগঠনিক সায়াদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ উদ্দিন, অর্থ সম্পাদক আশরাফুজ্জামান, অফিস সম্পাদক আশরাফ সিদ্দিকী, সহ অফিস সম্পাদক আহসান হাবীব, প্রশিক্ষণ সম্পাদক সুলতান মনসুর, শিক্ষা ও সাংস্কৃত বিষয়ক সম্পাদক জাবের আহমদ, সদস্য মাহমুদ আহমদ, মিসবাহ উদ্দিন, সিদ্দিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আল ইসলাহর সহ - সভাপতি মাওলানা নেজাম উদ্দিন , সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সিদ্দিকী, জেলা তালামীযের সদস্য মুহাম্মদ মতিউর রহমান প্রমূখ।
পরিশেষে জেলার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম নবগঠিত কমিটিকে অভিষেক বাক্যপাঠ করান।