বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩১ ডিসেম্বর ২০ ২১
১:৪৯ পূর্বাহ্ণ

এসএসসি পরিক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান’র সাফল্য

এবারের এসএসসি পরিক্ষায় সিলেটের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব রিমন জিপিএ ৪.২২ পেয়ে সাফল্যের সঙ্গে উর্ত্তীণ হয়েছে। সে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ এর ৩য় ব্যাচের দৃষ্টি প্রতিবন্ধী অনাবাসিক শিক্ষার্থী।

রিমনের শ্রুতি লেখক হিসেবে সহযোগিতা করেছে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আহমদ। দৃষ্টি প্রতিবন্ধী রিমনের স্বপ্ন সমাজসেবী হয়ে মানুষের সেবা করা। সাদমান সাকিব রিমন সাফল্য অর্জন করায় পিতা, মাতা, শিক্ষক ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করেন। সাদমানের গ্রামের বাড়ি লক্ষিপুর জেলা ও উপজেলার চাঁদখালি গ্রামে। বর্তমানে সে সিলেট শামীমাবাদ মজুমদার পাড়া এলাকাস্থ হাউজিং সোসাইটিতে বসবাস করছে।

এসএসসি পরিক্ষায় সাদমান সাফল্য অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব রিমন সু-শিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হয়ে সকল প্রতিবন্ধকতা জয় করে সুস্থ্য সবল মানুষের মতো দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ