বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৫ জুন ২০ ২৩
৯:৫৬ অপরাহ্ণ

তিতাসের বলরামপুর ইউনিয়নের বার্ষিক উম্মুক্ত বাজেট ঘোষণা

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বার্ষিক উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার বেলা ১১ টায় বলরামপুর ইউনিয়নের বার্ষিক ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

বলরামপুর ইউপির ১℅ এর অর্থে উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজে ৫০ টি সিলিং ফ্যান বিতরণ এবং সংশ্লিষ্ট ইউপির তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে বিজিডি কার্ডের চাউল বিতরণ ও বার্ষক উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ। বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবীর সভাপতিত্বে এবং সচিব কাজী কামাল হোসেনের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর খান মডেল বহুমুখী সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন,ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন,নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,রিপন ভূইয়া,মকবুল হোসেন, আবুল কালাম আজাদ,পাভেল মাহমুদ সুমন, রমজান ব্যাপারী, সংরক্ষিত মহিলা সদস্য স্বর্ণেহার আক্তার শেখা,আবদুর রহিম মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মো.খোকন,কাজী বিল্লাল হোসেন ও মো.জুয়েল রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ