৪:৪৪ অপরাহ্ণ
তিতাসে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে নারীসহ গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৭ অক্টোবর শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিতাস থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কাকিয়াখালি গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. রিয়াদুল ইসলাম প্রকাশ রিয়া (১৯)কে জিআর-৬৫/২৩ ও মঙ্গলকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাশেদ প্রকাশ মিন্টুকে জিআর-১৩৫/২৩ পরোয়ানা মুলে এবং মোহনপুর গ্রামের ব্যাপারী বাড়ির ডালিম মিয়ার স্ত্রী মোসা: রোজিনা বেগমকে (৩৯) সিআর ২৬৮/২৩ মামলায় পরোয়ানা মুলে আটক করে গত ৭ অক্টোবর শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস সংবাদকে বলেন, তিতাস থানায় অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণ সহযোগিতা করলে, আশা করি কোন অপরাধী অপরাধ করতে সাহস পাবে না। যে কোন বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথাও তিনি জানান।