বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
১৬ মে ২০ ২৩
৭:৫৪ অপরাহ্ণ

তিতাসে দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আওতাধীন দলিল লিখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরীর।

তিতাস সাব-রেজিস্ট্রার মোমেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটি এম মোর্শেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান,দাউদকান্দি সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান।দলিল লেখক সমিতির সভাপতি মো.হুমায়ুন কবির কাজল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শের-ই-আলম, সহ-সভাপতি মাহবুব আলম,সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন,বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণ শেষে দলিল লেখকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ