বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৬ মার্চ ২০ ২২
১১:৫৪ অপরাহ্ণ

শাহজালাল উপশহর হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে শাহজালাল উপশহর হাই স্কুল। ২৬ মার্চ (শনিবার) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী।

বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুস সালামের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল উদ্দিন ও আবুল কালাম। অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল জাফর, শিক্ষিকা নাজনীন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এ কে এম সামসুন্নুর, আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসান সহ সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। এর আগে, বিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ