বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২১
৪:০ ২ অপরাহ্ণ

শ্রীহট্ট প্রকাশ তৃতীয় প্রদর্শনী
‘সুরমা পাড়ের ব্যাংকিং’ বইয়ের মোড়ক উম্মোচন

দেশের অর্থনৈতিক উন্নায়ন ও দারিদ্র বিমোচনে সহায়ক ভুমিকা, রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক, ব্যাবসায়ীক, উদ্যোক্তা এবং ব্যাংকিং সেক্টর সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যাক্তিবর্গের অবদান এবং নতুনদের করণী বিষয়ে অর্থনৈতিক উন্নায়নের সফলতা-অগ্রগতির লক্ষ নিয়ে লেখা “সুরমা পাড়ের ব্যাংকিং” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ এর চলমান তৃতীয় প্রদর্শনীতে ব্যাংকার মোঃ নুরুজ্জামান এর লেখা “সুরমা পাড়ের ব্যাংকিং” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাল দিঘিরপাড় ইসলামী ব্যাংক শাখা প্রধান এবং সুরমা পাড়ের ব্যাংকিং বইয়ের লেখক ব্যাংকার মোঃ নুরুজ্জামান, ম্যানেজার আবু সাদাত মওদুদ, বাংলাদেশ ব্যাংক সিলেট’র যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, ইসলামী ব্যাংক কর্মকর্তা মুন্সী আব্দুল কাদির, মোঃ হাফিজুর রহমান, পূবালী ব্যাংক কর্মকর্তা শাহেদ শাহরিয়ার, ইসালামী ব্যাংক কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, সাদিক এ মওলা, আবদুর রকিব, লেখক লুৎফুর রহমান চৌধুরী, লেখক ও কবি কাঞ্চন চন্দ্র দাশ প্রমুখ।

শ্রীহট্ট প্রকাশ এর মাসব্যাপী চলমান প্রদর্শনীতে বইটি পাওয়া যাবে। ৭ জানুয়ারী শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মোক্ত থাকবে গ্রামীণ বৈচিত্রে সাজানো এই প্রদর্শনী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ