৫:৫২ অপরাহ্ণ
গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি বকর ও সম্পাদক হিমু
গাজীপুর জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের এসোসিয়েশন 'গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন' এর ১২তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবু বকরকে সভাপতি এবং একই বর্ষের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শাহরুখ খান হিমুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৭ই এপ্রিল) গাজীপুরস্থ সাবেক ও বর্তমান সাস্টিয়ানদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও মিলনমেলায় এই কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম উক্ত কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শিবলু, সহ-সভাপতি অর্পন ইফতি, মোসাফফাক আহমেদ সিদাফ, জেরিন প্রিয়া, ইসরাত জাহান রিফা, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহমান রানা, মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক সোম বিতা, অফিস সম্পাদক অর্ণব রয়, সাংস্কৃতিক সম্পাদক সায়মা হোসাইন চারু ও নুসরাত জাহান মিম, প্রকাশনা সম্পাদক মো.সিমুল হাসান ও এস কে ইসান।