বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ জানুয়ারী ২০ ২১
১০ :১১ অপরাহ্ণ

জৈন্তাপুরে আইডিয়ার উগ্রবাদ বিরোধী প্যানেল আলোচনা অনুষ্টিত

দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ”পিস” প্রকল্পের আওতায়” জৈন্তাপুরে বৃহস্পতিবার উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিকা” বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। উগ্রবাদ সম্পর্কিত নানাবিধ ইস্যু এবং উগ্রবাদ প্রতিরোধে আইনের বিধান সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হকের সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর থানার অফিসার ইঞ্চাচার্জ মোহাম্মদ মহসীন আলী, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এসিস্টেন্ট প্রফেসর গাজী সাইফুল হাসান, বাংলাদেশ ইসলামিক ফাউ-েশনেরর মাস্টার ট্রেইনার এবং ফিল্ড সুপারভাইজার মাওলানা হাফিজ আব্দুল আহাদ, এবং জামিয়া আরাবিয়া উলূম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুল জব্বার। এছাড়াও এতে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন। উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে পিস প্রকল্পের সমন্বয়কারী এবং কর্মশালার উপস্থাপক সুদীপ্ত চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

তিনি পিস প্রকল্প এবং প্যানেল আলোচনার লক্ষ্য-উদ্দ্যশ্য বর্ণনা করেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দ্বায়িত্ব পালন করেন কংকন কান্তি দাস, উপজেলা ফেসিলিটেটর, আইডিয়া-পিস প্রকল্প। দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নকৃত পিস” প্রকল্পটি সিলেট সিটি করপোরেশন সহ সিলেট সদর, দক্ষিন সুরমা, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলার ০৮টি থানায় মোট ১০০টি কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকর ভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্যবিনিময় এবং নানা বিধ প্রতিরোধ মূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ