১১:২২ অপরাহ্ণ
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুবকের লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
গত রোববার রাত আটটায় তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই) মো.রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত যুবক উপজেলার রঘুনাথপুর গ্রামের মো.চান মিয়ার ছেলে মো.নুরুজ্জামান (৩৫)। নিহতের বড় ভাই মো.নজরুল ইসলাম বলেন,নুরুজ্জামান আলাদা ঘরে থাকে সন্ধ্যা ছয়টায় ইফতার করার জন্য ডাকলে সে ঘরের দরজা খুলছে না, পরে দরজার ফাক দিয়ে দেখতে পাই নুরুজ্জামান ফ্যানের সাথে ফাস দিয়ে ঝুলে আছে।
দরজা ভেঙ্গে ঘরে ডুকে ঝুলানো থেকে নামিয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি আরও বলেন, নুরুজ্জামান তিন বছর পূর্বে প্রেম করে চান্দিনা উপজেলার এক মেয়েকে বিয়ে করে ডুবাই চলে যায়,ডুবাই থেকে দুই বছর পর বাড়িতে আসলে তার স্ত্রী আমাকে এবং আমার বাবাকেসহ নুরুজ্জামানকে আসামী করে আদালতে মামলা করে।
ওই মামলায় আনুমানিক দুই মাস পূর্বে পুলিশ নুরুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়,একদিন পর জামিনে এসে সে অসাভাবিক আচরন করতে থাকে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সহকারী চিকিৎসক মো.ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা গেছে।
আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। উপ-পরিদর্শক (এস আই)রফিকুল ইসলাম রাফি বলেন,হাসপাতাল থেকে চিকিৎসকের মধ্যেমে খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসি এবং অপমৃত্যুর মামলা রুজু করি।
আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা বলা যাবে।