১২:০ ২ অপরাহ্ণ
তিতাসে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সংলগ্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
তিতাস উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল এর আয়োজনে গত মঙ্গলবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া অসহায় ও দুস্তদের মাঝে তবারুক বিতরণ করেন।বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, তিতাস উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া,উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী আলী আশরাফ,কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।