৭:০ ৯ অপরাহ্ণ
জকিগঞ্জে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং
রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্লাড ভিত্তিক শাখা প্রতিষ্ঠান ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালনায় শায়খ আল্লামা আব্দুস সাত্তার চাঁপঘাঁটি (রহ:) স্মরণে আজ ১৭ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৩ঃ০০ ঘটিকা পর্যন্ত ফ্রিতে সকল মানুষের ব্লাড গ্রুপ বানিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ছালিম আহমদ খান, জকিগঞ্জের স্বেচ্ছাসেদী আব্দুল হাসিব তাপাদার , মহসিন আহমেদ, শাফি আলম তালুকদার , অলিউর রহমান,রায়হান আহমদ , নিজু ,সালমান ,আফজল আহমেদ সহ প্রমুখ ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ছালিম আহমদ খান বলেন, "ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কতৃক পরিচালিত ও আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এ সকলের প্রতি রইলো সালাম জানাই। রক্তদান একটি মহান কাজ। এই উদ্যোগ টি নেওয়ায় বিভিন্ন জায়গায় শহর এবং গ্রামের প্রতিটি মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারবে। আমি উক্ত সংগঠন এর পাশে সবসময় আছি এবং সেই সাথে ধন্যবাদ জানাই উক্ত সংগঠন এর সকল দায়িত্বশীলদের কে।
আমি বলতে চাই গ্রাম অঞ্চলের মানুষজন সচেতনতার ক্ষেত্রে খুবই উদ্ধিগ্ন ,তাদেরকে সচেতন করা গেলে দেশের মানুষজনের সচেতনতা বৃদ্ধি পাবে , সে ক্ষেত্রে নিজের পরিবারের কারো ব্লাড লাগলে কিংবা বন্ধু-বান্ধবদের ব্লাড লাগলে সংগঠনের কাছ থেকে চাইতে হবে না ।"