বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
৪ অক্টোবর ২০ ২৩
৪:৪৯ অপরাহ্ণ

তিতাসে ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠের পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান কিরণের সার্বিক সহযোগিতায় এবং বলরামপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো.মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আবুল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, বিশিষ্ট শিল্পপতি বশিরুল আলম মিয়াজি, সদস্য ও উপজেলা আ.লীগের দুই বারের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, সহ-সভাপতি শাহআলম শান্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আলম সরকার,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান,উত্তর জেলা যুব লীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম,সাজ্জাদ হোসেন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ