বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৪ ফেব্রুয়ারী ২০ ২২
৬:২৯ অপরাহ্ণ

৩১বসন্ত পেরিয়ে ৩২বসন্তে শাবির পদার্পণ

৩১বসন্ত পেরিয়ে ৩২বসন্তে শাবির পদার্পণ। পহেলা ফাল্গুন বা ১৪ ফেব্রুয়ারি (সোমবার) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শাবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ‘জাতীয় সংগীত’ পরিবেশনের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

এরপরে ১০টা ১০মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পরবর্তীতে ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘শোভাযাত্রা’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গোল চত্বরে মিলিত হয়৷ পরে গোল চত্বরে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিনিসগুলো অস্বস্তিকর ছিলো, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে সেগুলো থেকে বের হয়ে এসে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য গৌরবের জায়গায় নিয়ে গেছি।

বিশ্ববিদ্যালয়ের সুশাসন বলতে যা বোঝায় তার ৯৯.৯৯% সুশাসন এই বিশ্ববিদ্যালয়ে আছে'৷ তিনি আরও বলেন, 'আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে। আগামী দিনেও যেন আমরা সর্বস্তরে এগিয়ে থাকতে পারি; আমরা শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছি। শিক্ষার্থীরা ভুল করতে পারে কিন্তু শিক্ষকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে এই ভুলগুলো দেখবে। আমাদের সবাই একসাথে হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে হবে। আমরা চেষ্টা করবো শতভাগ শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি করার'। এছাড়া শোভাযাত্রায় ছাত্রলীগ ছাড়া ছিলেন না কোন সাধারণ শিক্ষার্থী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ