বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবি প্রতিনিধি::
৩০ অক্টোবর ২০ ২২
১১:৫৮ অপরাহ্ণ

শাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির জন্মদিন উদযাপন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস বঙ্গবন্ধু হল থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে 'কিন' স্কুলের অসহায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে শাবি শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের আজ জন্মদিন উপলক্ষে আমরা খুবই আনন্দিত।

আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে এই আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি। এছাড়া প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে 'কিন' স্কুলের অসহায় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছি। এছাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।' এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, রাস্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, ছাত্রলীগ নেতা সঞ্জয় সাহা, শামিম রানা, আল-ইমরান, মনির হোসেন তালুকদার, তৌকির আহম্মেদ তন্ময়সহ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ