বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৬ জানুয়ারী ২০ ২৩
৬:৩৭ অপরাহ্ণ

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদায় সংবর্ধনা

গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রভাষক শামীমা আক্তার মুন্নীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ জানুয়ারি) বিকাল ২টায় প্রতিষ্ঠানে হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে দ্বাদশ শ্রেণির ছাত্র মাহিন আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক রনি পাল, ইকবাল আহমদ, শিপলু তালুকদার, পিয়াস তালুকদার, বিদায়ী প্রভাষক শামীমা আক্তার মুন্নী,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিপন আহমদ, ফেরদৌস জাহান মিতা প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক ওলিউর রহমান, আজিজুর রহমান খান, নুরজাহান নুরী। সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ বলেন, শিক্ষক আদর্শ জাতি গঠনের নির্মাতা। মিস্ত্রি ছাড়া যেমন বড় বড় ইমারত নির্মাণ করা সম্ভব নয়, তদ্রুপ একজন শিক্ষক ছাড়া শিক্ষিত জাতি গঠন সম্পূর্ণ রুপে অসম্ভব। মানুষ কখনো মেরুদন্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না, একটি জাতির জন্য মেরুদন্ড হল শিক্ষা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ