বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৩ এপ্রিল ২০ ২৩
৪:৩৭ অপরাহ্ণ

তিতাসের মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মাহফিল

কুমিল্লার তিতাসের মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল বুধবার সকালে উপজেলার মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মো.আব্দুল হালিম সরকার,কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সুমন, অডিট সম্পাদক মো. সাইফুল ইসলাম,শিক্ষা সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, সদস্য রবিউল আহসান, মো.শফিকুল ইসলাম, মো.সোহরাব হোসেন, গোলবাগ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আজহারুল ইসলাম,ভাইস প্রিন্সিপাল এম এস ফরিদ প্রমুখ।

মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিত প্রভাষক ওয়াসীম মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সহকারী শিক্ষক হাফেজ তাওহীদুল ইসলাম। পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.মনিরুজ্জামানসহ অতিথিগণ।শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ