৫:৩৩ অপরাহ্ণ
তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের আস্থায়ী কার্যালয় শোলাকান্দিতে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ হাজী মো.আলী আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস।
৮ নং জিয়ারকান্দি ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও তিতাস থানার এস আই আবদুল করিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম,রজিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সংশ্লিষ্ট ইউপির ১ নং ওয়ার্ড সদস্য বিল্লাল মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক মো.ফারুক হোসেন ভূইয়া, মো.নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো.আরমান আহমেদ বশির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর বাজার ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর, জিয়ারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য হারুন মিয়া, ৩ নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, ৪ নং ওয়ার্ড সদস্য আশরাফ সরকার, ৫ নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলম, ৬ নং ওয়ার্ড সদস্য শাহ আলী, ৭ নং ওয়ার্ড সদস্য জাবেদ হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য মনছুর আলী, ৯ নং ওয়ার্ড সদস্য হান্নান মিয়া,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ রিপা আক্তার,মোসামৎ হাসিনা আক্তার ও মোসামৎ রোজিনা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।