বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ ফেব্রুয়ারী ২০ ২১
৩:২৩ পূর্বাহ্ণ

শিক্ষা, চিকিৎসা ও মানব সেবায় চাঁদপুর সমিতি কাজ করে যাচ্ছে- ডাঃ আবুল হাসেম চৌধুরী
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চক্ষু বিশেষজ্ঞা ডাঃ আবুল হাসেম চৌধুরী বলেছেন, শিক্ষা, চিকিৎসা ও মানব সেবা সহ সকল ক্ষেত্রে সিলেটস্থ চাঁদপুর সমিতি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ সমিতি করোনাকালীন সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার মাধ্যমে মানব কল্যাণে ভূমিকা রেখে সর্বমহলে প্রশংসা অর্জনের পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি এ সমিতির মত সকল সামাজিক সংগঠনকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান। ডাঃ আবুল হাসেম চৌধুরী গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সিলেট শহরতলীর এয়ারপোর্টস্থ এডভ্যাঞ্চার ওয়ার্ল্ডে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া ও সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ শাহ এমরান, আজিম পাটওয়ারী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ওসমানী জাদুঘরের কর্মকর্তা মোঃ জিয়ারত হোসেন খান, মোঃ সাইফুল ইসলাম, সমিতির সাবেক নির্বাচন কমিশনার কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, মির্জা হারুনুর রশিদ, এস.এম ফজলে রাব্বি, মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক ও বনভোজন কমিটির সদস্য আহবায়ক তারিফ হোসেন টিপু, প্রচার সম্পাদক ও বনভোজন কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রধান, শিক্ষ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মাসুদ কাজী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, সদস্য- খোরশেদ আলম, জাহাঙ্গীর মিজি, রুনা সুলতানা ওবায়েদ উল্লাহ, আব্দুল হালিম তালুকদার, রাজিব খান, নাছির উদ্দিন বেপারী প্রমুখ।

এছাড়াও সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আহাদ। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ