বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৩ ফেব্রুয়ারী ২০ ২৩
১০ :৫৩ অপরাহ্ণ

তিতাসের নয়াকান্দিতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি ফ্রেন্ডশীপ ফ্রিজ-কাপ ক্রেকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দিতে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তি'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার, উপজেলা শ্রমিক লীগ নেতা মো.সাজ্জাদ হোসেন সিকদার, বিশিষ্ট আ.লীগ নেতা মো.সাইফুল আলম রিপন, উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক মো.খায়রুল খন্দকার রুবেল প্রমুখ।

২০ ওভারের ফাইনাল খেলায় শিবপুর একাদশকে হারিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় কলাকান্দি একাদশ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন কবি দেলোয়ার হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ