বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৫ ডিসেম্বর ২০ ২১
১০ :৫৪ অপরাহ্ণ

কোরআন শিক্ষা মানুষকে মহাকল্যাণের পথে ধাবিত করে -শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী
কুরআনিক হাউস এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

কোরআনিক হাউস এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী বলেছেন, কোরআন শিক্ষা মানুষকে জুলুম, নিপীড়ন এবং আলো-অন্ধকার বুঝতে শেখায়। পিতা-মাতার খেদমত এবং হালাল-হারাম বুঝতে কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআন শিক্ষায় শিক্ষিতরা ইহকাল এবং পরকালে উত্তম প্রতিদান পাবে। কোরআন মানুষকে মহাকল্যাণের দিকে ধাবিত করে।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোরআনিক হাউস ভ্যালিসিটি মসজিদ এর ২য় তলায় প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্ঠা ও পৃষ্টপোষক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভ্যালিসিটি জামে মসজিদের খতিব শাইখ মামুনুর রশিদ আল মাদানী। প্রতিষ্ঠানের সমন্বয়কারী ফারেছ আহমেদ চৌধুরীর স্বাগত বক্তব্য এবং পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভ্যালিসিটি সোসাইটির সাবেক সভাপতি ফরিদ বক্স, সোসাইটির সভাপতি শহিদ আহমদ চৌধুরী, প্রতিষ্ঠানের ইনচার্জ রশিদ আহমদ, অভিভাবকদের পক্ষে ড. নুরুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন কুরআনিক হাউস এর সদস্য লে. কর্ণেল অব. আতাউর রহমান পীর, ডা. কে গাফফার, রাদ আহমদ চৌধুরী, কুরআনিক হাউস এর শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং সোসাইটির বাসিন্দাবৃন্দ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ ইফরাস চৌধুরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিজয়ী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কোরআনিক হাউস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। শিশুরা যাতে তাদের শৈশবেই সহীহ কোরআন তেলাওয়াত, নামাজ, বিভিন্ন মাসআলা-মাসায়েল এখান থেকে শিখতে পারে এবং সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, কোরআনিক হাউস সেই চেষ্ঠা অব্যাহত রাখবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ