৬:০ ৮ অপরাহ্ণ
র্যাগিং ও ছাত্রীকে মারধরের ঘটনায় শাবির ১৭শিক্ষার্থী বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার এবং গত ২৬ নভেম্বর নেশাগ্রস্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে ২০১৮-১৯ সেশনের এক ছাত্রীকে মারধরের ঘটনায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
(২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় জড়িত ১৬ জনের প্রমাণ পাওয়ায় তাদেরকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি তাদের হলে নিষিদ্ধ করা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয় জীবনে কখনো হলে থাকতে বা প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে শৃঙ্খলা ভঙ্গ ও এক ছাত্রীকে মারধরের ঘটনায় সিএসই বিভাগের এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনা ছাড়াও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকাসক্তসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এসব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।