শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি::
১৮ ডিসেম্বর ২০ ২২
৪:৫৫ অপরাহ্ণ

তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার'র উদ্যোগে কম্বল বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শনিবার রাতে তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তীব্র শীতে চরম কষ্টে থাকা ভাসমান-ছিন্নমূল মানুষ ও রাস্তায় ঘুমানো পাগলসহ অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. পারভেজ হোসেন সরকার।

এসময় সঙ্গে ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবী, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন, মো.নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তারসহ আরও অনেক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ