বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ অক্টোবর ২০ ২৩
৫:০ ৬ অপরাহ্ণ

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড'র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

পবিত্র মীলাদে মোস্তফা (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ও লতিফি হ্যান্ডস এর ব্যবস্থাপনায় ৬ অক্টোবর’২৩, শুক্রবার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে ফ্রী মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের, সহ-সভাপতি এম. শামস উদ্দিন, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, ২১নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি কাজী জয়নুল ইসলাম মুনিম।

২১নং ওয়ার্ড শাখা সভাপতি আব্দুল মুনতাসির খান ও সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ এর সার্বিক পরিচালনায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উমর বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে ১২ সদস্যের একটি দল রোগীদের সেবা প্রদান করেন। এ ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও ক্যাম্পেইনে অসুস্থ রোগীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ২২নং ওয়ার্ড শাখার সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২১নং ওয়ার্ড শাখা সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব চৌধুরী মুরাদ, অর্থ সম্পাদক সারওয়ার আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ