বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ ফেব্রুয়ারী ২০ ২১
৯:৪৪ অপরাহ্ণ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে: মকসুদ হোসেন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, আজ একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস। একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবী জানাতে গিয়ে আমাদের তরুণরা ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। সে রক্তাক্তের মধ্য দিয়ে স্বাধীকার আন্দোলন স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়।

এভাবে বাংলাদেশ রাষ্ট্রের অভূদয় হয়। ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, শফিউর সহ সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, আজ মাতৃভাষার প্রতি অবহেলা করা হচ্ছে। এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষার ব্যবহার নেই বলতে চলে। মাতৃভাষার প্রতি এমন অবহেলা মেনে নেয়া যায় না। সবার জিজ্ঞাসা ফেব্রুয়ারি মাসের বিষয় নয়, এই মাস আমাদেরকে আত্মত্যাগের জন্য প্রস্তুত হওয়ার জানান দেয়।

লাখ শহীদের রক্তে কেনা আমাদের মাতৃভূমি শীর্ষ দুর্নীতি ও দুর্নীতিবাজদের কারণে আজ গণমানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ভাষা শহীদদের অনুস্মরণ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদেরকে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ২১ ফেব্রুয়ারি রোববার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে আলোচনা অংশ নেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, আমিরুল হোসেন চৌধুরী আমনু, যুব ফেরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুগ্ম সম্পাদক নিয়াজ কুদ্দুস খান, অর্থ সম্পাদক রতন তালুকদার, সমাজসেবা সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, পূর্বাঞ্চলিয় নেতা সন্তুষ দেব, যুবনেতা ময়নুল হক স্বাধীন, অটোরিক্সা শ্রমিক চালক আবুল কাশেম প্রমুখ। পরে সকাল সাড়ে ১০টায় প্রভাত ফেরি সহ সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ