শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ ডিসেম্বর ২০ ২০
৮:৩০ অপরাহ্ণ

লালাবাজার ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ও সহ সভাপতির ঈসালে সাওয়াব মাহফিল

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি মরহুম হাফিজ নিজাম উদ্দীন ও সহ-সভাপতি মাওলানা কাজী বদরুজ্জামান ছাহেবদ্বয়ের ‘ঈসালে সাওয়াব মাহফিল’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়, ইউনিয়নের বিবিদইল জামে মসজিদে মাহফিলটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দীন চৌধুরী ফুলতলী।

 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মানবজীবনে নীতি-নৈতিকতা, ধর্মীয় অনুশাসন মেনে চলাই চুড়ান্ত সফলতা। ঈমান ছাড়া এ দুনিয়ায় ক্ষমতাবান বা সম্মানী হওয়ার মাঝে সফলতা নেই। অথচ আজকাল মানুষ খুব বেশি পরিচিত হওয়া, নিজেকে জাহির করার মাঝেই স্বার্থকতা মনে করে। বরং  প্রকৃত সফলতা হলো ঈমানের সাথে জীবন অতিবাহিত করার মাঝে। আর এতে করে ঈমানদাররা দুনিয়া-আখিরাত উভয় জগতে সফল হয়। যারাই তাক্বওয়া ও ঈমানের জিন্দেগী অতিবাহিত করে গেছেন, মানুষ তাদেরকে স্মরণ করে। তাদের নিয়ে আলোচনা করে। তাদের জন্য সাওয়াব রেসানি করে। এজন্য একজন মুমিনের লক্ষ্য-উদ্দেশ্য হয় দুনিয়ায় নাম কামাইয়ের পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ করা।’
 
 ঈসালে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম, সিলেট মহানগরের সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মাওলানা কাজী আব্দুল মালিক, তেতলি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মুসাব্বির, লালাবাজার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হুসাইন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দীন, সিলেট পশ্চিম জেলার সদস্য আব্দুর রাজ্জাক সাজু, লালাবাজার ইউনিয়নের সভাপতি আব্দুল মুমিন রাজু, সহ-সভাপতি আশরাফ আলি, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সহ সাধারণ সম্পাদক মারজান আহমদ ফাহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দীন, সুমন আহমদ, আব্দুল হাকিম, হাফিজ রুম্মান আহমদ চৌধুরী সহ আল-ইসলাহ ও তালামীযের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাদ যোহর ইউনিয়ন আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা শামীম এর মীলাদ মাহফিল পরিচলনায় এবং সভাপতি মাওলানা খায়রুল ইসলাম চৌধুরীর দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ