১১:১২ অপরাহ্ণ
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
২১ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়নে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাতফেরী,ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কুইজ প্রতিযোগিতা,আলোচনাসভা ও পুরস্কার (২১) ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে ও বিদ্যালয় সহকারী প্রধান রিফুল আলম এর পরিচালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বলদী অাদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম।
অালোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া,বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদার,শিপন রুদ্র পাল,জিয়াদ উদ্দিন, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার আয়োজনে কুইজ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রধান অতিথি বলদী অাদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফৌরদোস,ওয়ারিছ আলী,ও সুহেল আহমদ,শিপন আহমদ প্রমুখ।