বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২২ ফেব্রুয়ারী ২০ ২১
১০ :২৩ অপরাহ্ণ

মাতৃভাষা দিবসে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা গত ২১ই ফেব্রুয়ারি (রোববার) দুপুর ১২টায় মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার ভাইস চেয়ারম্যান মো. ছুরত আলীর সভাপতিত্বে ও সদস্য মো. আমিনুর রাজা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমিতির সদস্য মো. মুজিবুর রহমান, মো. আব্দুল কাইয়ুম।

আরো বক্তব্য রাখেন মো. ফজলুল করিম চৌধুরী, মো. জয়নাল আবেদীন, এ.এফ.এম রেজাউল কবির।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির সদস্য মো. আব্দুল ওয়াহিদ। স্বাগত বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন সমিতির সদস্য মো. কুতুব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, গোলেনুর আক্তার চৌধুরী, রুকসানা বেগম, রিনা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল করিম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ