বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
২৩ মার্চ ২০ ২৩
১০ :২০ অপরাহ্ণ

তিতাসে কাঁচা সড়কের সংস্কার কাজ উদ্বোধন করলেন- মুরাদ চেয়ারম্যান

কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি হাইস্কুল থেকে রেনু সর্দারের বাড়ি ও একই গ্রামের দক্ষিণ পাড়া সুলতান মিয়ার বাড়ি থেকে বালুর মাঠ পর্যন্ত কাচা সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি হাইস্কুল থেকে রেনু সর্দারের বাড়ি ও একই গ্রামের দক্ষিণ পাড়া সুলতান মিয়ার বাড়ি থেকে বালুর মাঠ পর্যন্ত দোয়া মাহফিল শেষে কাঁচা সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর আস্থাভাজন ব্যক্তি ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।জানা যায়, কাপাশকান্দি স্কুল থেকে রেনু সর্দারের বাড়ি পর্যন্ত প্রায় ১৫শ ফুট ও একই গ্রামের দক্ষিণ পাড়া সুলতান মিয়ার বাড়ি থেকে বালুর মাঠ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ