বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১১ ফেব্রুয়ারী ২০ ২১
৯:৪৮ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলার যুবদলের আহবায়ক কমিটি গঠন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয়ে সংগঠনে সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বিভাগীয় প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন।

অনুমোদনপ্রাপ্ত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমেদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেল।

দীর্ঘদিন পর দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের কমিটি গঠিত হওয়ায় যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল ফিরে এসেছে। কর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশাবাদী বাবর আহমেদ রনি ও মকসুদুল করিম নোহেল এর নেতৃত্বে যুবদল সংগঠতি হয়ে অতীতের মত আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল জিয়ার আদর্শ লালন করে, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী ও দলের কার্যক্রমকে গতিশীল করতে যুবদলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। ইতিপূর্বে নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমেদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন সংগঠনের নেতাকর্মীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ