বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৫ আগস্ট ২০ ২৩
২:১৭ অপরাহ্ণ

রাত্রি দ্বিপ্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

শোকাবহ ১৫ই আগস্টের রাত্রি দ্বিপ্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ই আগস্ট) রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচী পালন করেন বলে জানান ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল হুদা শুভ, হাদি, মাহফুজ, আসাদ, সিফাত, রাজিব, ফারদিন, মেহেদি হাসান শুভসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নাজমুল হুদা শুভ বলেন, '১৯৭৫ সালের এই রাতে কিছু বিপথগামী সেনা সদস্য আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। এটি বাঙ্গালীর ইতিহাসের কালোতম অধ্যায়। আজকের এই রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের শান্তি কামনায় আমাদের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

আমরা শাবিপ্রবি ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা শাবিপ্রবি ছাত্রলীগ বদ্ধপরিকর। শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা।'

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পুরো পরিবার যারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ হয়েছে তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ