বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৬ মার্চ ২০ ২২
৬:০ ২ অপরাহ্ণ

শাবিপ্রবিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৬শে মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। কিছু কুচক্রী মহল আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা আমাদের মাঝেই আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাছের মানুষ দ্বারা হত্যা হয়েছিলো। এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের এগিয়ে আসতে হবে।' বক্তব্য শেষে তিনি প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ