৩:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড, সিলেট অঞ্চলের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অলিম্পিয়াড পরবর্তী এনজাইমদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিগত কমিটির সাধারণ সম্পাদক তাসফিয়া তাজিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড ( সিকৃবি) , অধ্যাপক ড. মাসুদুর রহমান (সিকৃবি) , অধ্যাপিকা ড. শরিফুন্নেছা মুনমুন ( সিকৃবি) , সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস ( শাবিপ্রবি) ও সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ (সিকৃবি)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড ২০২২ ( সিলেট অঞ্চল) পরিচালনাকারী শিক্ষার্থীরা ( এনজাইম) ।
অনুষ্ঠানের শুরুতে ২০২২ অলিম্পিয়াডের কার্যবিবরণী ও সাফল্য তুলে ধরা হয় এবং আগামী অলিম্পিয়াডের নিয়ে আলোচনা করা হয়। বিগত কমিটির এবং বর্তমান কমিটির সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড বলেন ` এবছরের বায়োলজি অলিম্পিয়াড খুবই সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এনজাইমদের ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করার আগ্রহ কয়েকগুণ বেড়েছে।
বক্তব্য শেষে কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ এর সভাপতি ড. মৃত্যুঞ্জয় কুন্ড সাধারন সম্পাদক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের (সিকৃবি) স্নাতক শিক্ষার্থী রাকিবুল আলিম স্মরণ। অনুষ্ঠানের সমাপনী অংশ হিসেবে উপস্থিত সবাইকে ইফতার প্রদান করা হয়।