৩:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে জামাল উদ্দিন চৌধুরীর পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী অতিরিক্ত পরিচালক পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর ৩১ অক্টোবর ২০২৩ এর এক আদেশে তাঁকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল করা হয়।
জামাল উদ্দিন চৌধুরী ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে যোগদান করেন। তিনি ১৯৮২ সালে বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়াস্থ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এম,সি কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি ও ১৯৮৮ সালে বিএসসি পাশ করেন। সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম,এ ডিগ্রী লাভ করেন।
অফিসিয়াল ও ব্যক্তিগত সফরে তিনি ফিলিপাইন, ইংল্যান্ড, সৌদিআরব ও ভারত সফর করেন। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর সভাপতি ও বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর পৈত্রিক নিবাস কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মরহুম রেজওয়ান করিম চৌধুরী ও আতিকা খানম চৌধুরীর ৯ সন্তানের মধ্যে সকলের বড় জামাল উদ্দিন চৌধুরী। তাঁর সহধর্মিণী শেখ মোছাম্মৎ হাসিনা বেগম সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভানেত্রী। দুই কন্যার জনক জামাল উদ্দিন চৌধুরীর বড় মেয়ে মাহজাবিন জমজম চৌধুরী সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে এবং শাহজাবিন জমজম চৌধুরী এইচএসসি ফলপ্রার্থী।