বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি::
৬ আগস্ট ২০ ২২
৭:৫৯ অপরাহ্ণ

শাবির শেরপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি আরমান, সম্পাদক ইমন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট’ এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান সাঈদকে সভাপতি এবং একই বর্ষের আইপিই বিভাগের আরেফিন ইমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (৬ই আগস্ট) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি নাঈম সরকার, আশরাফুল ইসলাম শরীফ এবং মেহেদী হাসান মিম। যুগ্ম সম্পাদক নেসার উদ্দিন নান্নু এবং হোসনে আরা শৈলী। সহ যুগ্ম সম্পাদক আবু রায়হান।

সাংগঠনিক সম্পাদক দুর্জয় সরকার তীর্থ। সহ সাংগঠনিক সম্পাদক তীর্থ চন্দ্র দাস এবং মোঃ ইরতেজাউর রহমান অর্নব, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ তাসনিমুল হাসান সিয়াম এবং সিনথিয়া। সাংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা শিপু। সহকারী সাংস্কৃতি সম্পাদক মিনহা জাহান মুক্তা এবং ইকরামুল। অফিস সম্পাদক রবিন।

সহকারী অফিস সম্পাদক নাফিজ এবং রুবেল।কার্যকরী সদস্য মোঃ খোকন মিয়া, মোঃ সোহানুর ইসলাম, মোঃ আবদুল্লাহ, মিষ্টি, কনিকা, সাদিয়া, আনজুম অর্নি, মোঃ শাকিল খান, আরবি, আনিসুর রহমান, রুবাইয়া নাসরিন, মাহফুজ আনম রিয়াদ এবং সাদি। এছাড়া সংগঠনের উপদেষ্ঠা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন, অধ্যাপক ড. মোঃ আশরাফ আলম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ