শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০ ২০
১:১২ পূর্বাহ্ণ

পিয়াইন জোনের প্রেসিডেন্ট ফোরামের সমন্বয় মিটিং অনুষ্টিত

পিয়াইন জোনের প্রেসিডেন্ট ফোরামের উদ্যোগে সমন্বয় মিটিং ১৪ ডিসেম্বর সোমবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে পিয়াইন জোনের সমন্বয় মিটিং ও ফেলোশিপ ডিনার অনুষ্ঠিত হয়। 

পিয়াইন জোন চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কসমোপলিটান এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এবং জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলুর সনঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ। 

তিনি বলেন, রোটারিয়ানরা এই কঠিন সময়েও ঘরে বসে নেই, সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। করোনাকালীন এই সময়েও রোটারিয়ানরা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায় মানুষের কল্যাণে। যে সকল ক্লাব প্রেসিডেন্ট এই একবছর কঠিন সময়ে সাধারন মানুষের কল্যাণে কাজ করছেন তাদেরকে ‘গ্রেট প্রেসিডেন্ট’ হিসাবে আখ্যায়িত করেন তিনি। 

তিনি আরো বলেন, রোটারি গভর্নর আগামী ৬ মাসের নানা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্লাব প্রেসিডেন্টদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, যেকোন উন্নয়নমূখী কার্যক্রমে কেউ অংশ নিলে তার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে এবং  মানব কল্যানে যে কোনও উদ্যোগ গ্রহণ করা হলে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি সহিদ আহমেদ চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ট্রেইনার শহিদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের, ডেপুটি গভর্নর আসাদুজ্জামান সায়েম ও ইনামুল হক,  জোন কো-অর্ডিনেটর পিপি কপিল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর শামসুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য দেন ৩২৮২ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ফোরাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মোহাম্মদ জাকারিয়া হোসেন, সুরমা জুনের চেয়ারম্যান রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান ফারেস আহমেদ চৌধুরী, রোটারিয়ান মোঃ মইনুল ইসলাম, রোটারিয়ান মাহমুদ আলম, রোটারিয়ান ফয়ছল আহমেদ আলী, রোটারিয়ান তারেক আহমেদ প্রমুখ, এসময় আরোও উপস্থিত ছিলেন কসমোপলিটান ক্লাবের সেক্রেটারি মোঃ মনসুর আহমদ ও ট্রেজারার খালেদ আহমেদ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ