বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি
৮ মার্চ ২০ ২২
৫:৫৬ অপরাহ্ণ

শাবি কর্মচারী ইউনিয়ন'র দ্বি-বার্ষিক নির্বাচন কাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী ইউনিয়ন’ এর দ্বি-বার্ষিক নির্বাচন-২১ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন, কর্মচারী ইউনিয়ন ২০২১-২২ সেশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আতাউর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ দিকে, নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ইঞ্জি. মোহাম্মদ তানজীম শামস ও উপ-সহকারী প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

তিনি জানান, আগামীকাল বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩০২ জন।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে- 'ছাদেক-লিয়াকত-আমান-সোহেল' প্যানেল ও তাজুল-শফিক-তাহের-রমজান প্যানেল। এছাড়া, কয়েকটি পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আছে, সভাপতি পদে মো. বিল্লাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে মো.আব্দুল ময়ুন সহ অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘ছাদেক-লিয়াকত-আমান-সোহেল পরিষদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সভাপতি মো. সাদেক আহমদ, সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত আলী, সহসভাপতি আমান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. সামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. ক্ষুদিরাম কর, সহসাংগঠনিক সম্পাদক মো রুমেল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সামাদ আহমদ , সহকোষাধ্যক্ষ লক্ষন সমাদ্দার, সহদপ্তর সম্পাদক মোছা. আলেয়া খাতুন, প্রচার সম্পাদক তারেক আহমেদ আজাদ, ক্রীড়া সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও একই প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে মো. আহম্মদ আলী, মো. আব্দুর রউফ, মো. রাজিব মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ‘তাজুল-শফিক-তাহের-রমজান পরিষদ’ প্যানেল থেকে নির্বাচন করছেন, সভাপতি মো. তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. শফিকুর রহমান, সহসভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক রমজান আহমদ, যুগ্ম সম্পাদক মো. এনাম মিয়া, দপ্তর সম্পাদক নিরঞ্জন বাসপার, সহদপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামরুল আলম প্রচার সম্পাদক সুনীল লাল, সহপ্রচার সম্পাদক অনন্ত চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক পদে মো. বাবুল হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও একই প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে মো. মানিক মিয়া, আব্দুর রব প্রধানীয়া ও মো. শামিম আহম্মদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ