বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১৬ জুন ২০ ২২
১:৩০ পূর্বাহ্ণ

তিতাসের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসের লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি তফাজ্জল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসামৎ আনোয়ারা চৌধুরী ও মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

এছাড়া লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদসহ বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ