১১:২০ অপরাহ্ণ
জালালপুর ডিগ্রী কলেজে যুক্তরাজ্য প্রবাসী শহীদুজ্জামান সংবর্ধিত
দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজে যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহীদুজ্জামান শহীদ ও মিসেস জিনাত জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে শহীদুজ্জামান শহীদ বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে প্রবাসীরা কাজ করতে চান। এজন্য শিক্ষা প্রতিষ্টান, শিক্ষার্থী, অভিবাবক এবং সুধী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধাবী কওে তুলতে পারলে উচ্চ শিক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যেতে পারবে এবং দেশের জন্য কাজ করতে পারবে। জালালপুর কলেজসহ এলাকার শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে যেকোন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় শহীদুজ্জামান ও মিসেস জিনাত জামান কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে কলেজের মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। কলেজের সহকারী অধ্যাপক কামরুল হকের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেলী কর, জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুর রহমান শাহিন, বিশিষ্ট মুরব্বী ডাঃ মাহবুব আলম, এম এ শহিদ পংকি, মনজ্জীর আলী, দিলু মিয়া, কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক খালেদ আহমদ, জালালপুর কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক মানিক আল মুবিন প্রমুখ। বিজ্ঞপ্তি