২:১৪ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে ওয়ারিছ উদ্দিন'র পদোন্নতি লাভ
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওয়ারিছ উদ্দিন অতিরিক্ত পরিচালক পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর ৩১ অক্টোবর ২০২৩ এর এক আদেশে তাঁকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল করা হয়।
মোঃ ওয়ারিছ উদ্দিন ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে সুনামগঞ্জের এইচ,এম,পি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি, সিলেট এম,সি কলেজ থেকে ১৯৮৮ সালে বিএসসি পাশ করেন। সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রী লাভ করেন। ব্যক্তিগত সফরে তিনি ভারত সফর করেন। অফিসের দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ কর্মময় জীবনে তিনি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব, ময়মনসিংহ এর সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর পিতা মরহুম ইলিয়াছ আলী ও মাতা তালেবুন্নেছা, পৈত্রিক নিবাস সুনামগঞ্জ মত সদর উপজেলার আলমপুর গ্রামে।
তাঁর সহধর্মিণী শামীম আরা বেগম সিলেট খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা। তাঁর শ্বশুরবাড়ি সিলেট নগরীর ৭০ বড়বাজার ফয়জুর বাগে। বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা লোকমান আহমদ তাঁর সম্বন্ধি। একমাত্র পুত্র সাফওয়ান বিন ওয়ারিছ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে থ্রিপল ই তে অধ্যয়নরত।-বিজ্ঞপ্তি