বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৭ এপ্রিল ২০ ২৩
১০ :০ ৩ অপরাহ্ণ

বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সেলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যরা অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত সদস্যরা হচ্ছেন, মাদসারা কমিটির দাতা সদস্য হাজী মো. আব্দুল মনাফ, সাধারণ অভিভাবক আব্দুর রশিদ, আকবর আলী, সিরাজ আহমদ, মো. ছাদ উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক জয়তুন বিবি, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, মো. শফিকুল আলম মজুমদার ও মুহাম্মদ আব্দুল মুছাব্বির।

মাদরাসা দীর্ঘদিন ধরে আহবায়ক কমিটি থাকার পর গত ডিসম্বরে মাদরাসা শিক্ষাবোর্ড পূণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলে, সিলেট জেলা প্রশাসক কার্যালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী গত ৫ এপ্রিল মনোনয়ন পত্র গ্রহণ, ৬ এপ্রিল বাছাই ও ১০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় চুড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

মাদরাসার কমিটি গঠন নিয়ে এলাকার কিছুলোক নির্বাচনের তফশিল ঘোষণা বাতিলের দাবী করে বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করেছিলেন এবং গণমাধ্যমে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ানোরও খবর প্রকাশিত হয়েছিল।

কিন্তু অবশেষে প্রতিপক্ষ কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতা কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ