সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৩ জুন ২০ ২৫
১২:৩৫ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের উদ্যোগে সং'ব'.র্ধনা

গোলাপগঞ্জে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

( ১২ জুন) উপজেলার কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গোলাপগঞ্জ উপজেলা কৃতি সন্তান ডা: জিনিয়া নাসরিন উচ্চতর ডিগ্রি অর্জন গোলাপগঞ্জ উপজেলাবাসীর জন্য এক গৌরবের নাম।

যুদ্ধ বিধস্তদেশে সেসময় খাদ্য সংকটে ও কলেরা,টাইফেড রোগে আক্রান্ত দেশবাসীর চিকিৎসা সেবার প্রতি লক্ষ্য ছিল না। তারা শেখ মুজিবকে নিয়ে পুথিগান ও কবিতা রচনায় ব্যস্ত ছিল।

পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান“দেশবাসীর জন্য নূন্যতম চিকিৎসার বন্দোবস্ত করতে চীন থেকে প্রায় ২৭,০০০ চিকিৎসক কে প্রশিক্ষণ দিয়েছেন। এবং দেশবাসীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করেছিলেন।

জুয়েল আহমদের সঞ্চলনায় কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি মো: জেড রহমান জুনু স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সুহেল আহমদ। মিডিয়াকর্মী রিফাতের কোরানে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মিলাদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান খান, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কাজি ফুয়াদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদেক, ব্যাংক কর্মকর্তা সাহাব উদ্দিন সাবু,উপজেলা যুবদল নেতা বাহার উদ্দিন,উপজেলা ছাত্রদল নেতা জাবেদুর রহমান রিপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ