বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি
২৬ জানুয়ারী ২০ ২২
১২:১৫ পূর্বাহ্ণ

অনশন ভাঙার অনুরোধ আন্দোলনকারীদের, সময় চাইলেন অনশনকারীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপচার্যের পদত্যাগের দাবিতে অনশনকারীদের অনশন ভাঙাতে অনুরোধ করেন আন্দোলনকারীরা। এর জবাবে অনশনকারীরা এক ঘন্টা সময় চেয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোলচত্বরে শপথ বাক্য পাঠ করে আন্দোলনকারীরা একসাথে অনশন স্থলে জড়ো হন। আন্দোলনকারীরা তাদেরকে অনশন ভাঙতে অনুরোধ করেন।

জবাবে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, 'আমি যে দাবি নিয়ে অনশন শুরু করেছি, সে দাবি মেনে না নেয়া পর্যন্ত খাবার গ্রহণ করবো না। আমার খাবারের প্রতি কোন আগ্রহ নেই। আমার ভাগের খাবার উপচার্যকে খেতে দিন'।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনুরোধ করলে অনশনকারীরা শিক্ষার্থীরা এক ঘন্টা সময় চেয়ে নেন।



ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ