বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
২১ ফেব্রুয়ারী ২০ ২২
৯:২১ অপরাহ্ণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে সিকৃবি প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। এরপর উপাচার্য প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এম এম মাহবুব আলমের সঞ্চালনায় পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রেজিস্ট্রার,মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল,লেকচারার’স এন্ড এসিস্ট্যান্ট প্রফেসর’স সোসাইটি (ল্যাপস) অফিসার পরিষদ, সাংবাদিক সমিতি, কর্মচারি পরিষদ, বিভিন্ন অনুষদীয় ছাত্রসমিতি, আবাসিক হলসমূহ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা- বিভাগীয় সমিতিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্যের বক্তব্যে প্রফেসর ড. মো : মতিয়ার রহমান হাওলাদার বলেন ` " ভাষা আন্দোলনই হলো স্বাধীনতার সূতিকাগার। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সকল আন্দোলনই শুরু হয়েছিল, এগিয়ে গিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কেন্দ্রবিন্দুও ছিল ভাষা আন্দোলন। আমরা সেই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগোচ্ছে "।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ