সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২৬ মার্চ ২০ ২৫
১০ :৫০ অপরাহ্ণ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মদিনা একাডেমির বি'.ক্ষো.ভ

মদিনা একাডেমি সিলেট এর প্রিন্সিপাল মাওলানা উসমান গণি বলেন, সিয়াম সাধনার মাস রামাদানে জায়ানিস্ট ইহুদী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা খুবই ন্যাক্কারজনক।


বিশ্ব মোড়ল জাতিসংঘের নীরবতা নিসন্দেহে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি অনতিবিলম্বে নিরিহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করার আহবান জানান।

বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

বুধবার দূপুর ১২টায় নগরীর উপশরস্থ মদিনা একাডেমি সিলেট আয়োজিত ফিলিস্তিনে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

বিক্ষোভ মিছিলটি উপশহর রোড প্রদক্ষিণ করে মেন্দিবাগ পয়েন্ট হয়ে গার্ডেন টাওয়ার সম্মুখে এসে সমাবেশে মিলিত হয়।

একাডেমির শিক্ষক ইউসুফ সাঈমের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবী  জাকারিয়া আরফিন ফয়সল, প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মো মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবু সারওয়ার, মদিনা একাডেমি সিলেটের শিক্ষক হাফিয জাকির হোসেন, আহমদ কবির শামস, কামরুল হাসান, মুর্শেদ আহমদ চৌধুরী,আব্দুল্লাহ আল আবিদ, সাব্বির হোসাইন, শামিমা আক্তার চৌধুরী, মিলি বেগম, জান্নাতি ফেরদৌস জুতি, এসএন জান্নাতি চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আরাফাত হোসাইন,সাদিকুর রহমান, আহমদ মুজতবা, রাইয়ান চৌধুরী, মাহিন আহমদ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ