১০ :১৪ অপরাহ্ণ
ডিসপ্লেতে শ্রেষ্ঠত্ব স্কুল নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ
কুমিল্লার তিতাসের স্বনামধন্য জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সুনামের সহিত পড়া-লেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলাদেশের জাতীয় দিবস মহান ২১ এ ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস,বিজয় দিবসসহ প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে এই প্রতিষ্ঠানটি।
তেমনি ভাবে ২০২২ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজ ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার অর্জন ল করে সুনাম অক্ষুন্ন রাখেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজটি।
lশুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -২ (হোমনা-তিতাস)আসনের সাংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর কাছ থেকে শ্রেষ্ঠ পুরস্কারটি গ্রহণ করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ। স্কুলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় পর্যায়ের পিএসসি,জেএসসি, এবং এসএসসি পরিক্ষায় এ প্লাসসহ গোল্ডেন জিপি-এ ৫ পেয়ে তিতাসের মধ্যে শত ভাগ পাশ করে সব সময়ই শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে বলে জানা গেছে। পাশাপাশি সামাজিক ভাবেও তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে সভা-সেমিনার করে সাধারণ মানুষকে সচেতন করে থাকে। এই স্কুলের সকল শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পরম স্নেহের সাথে আদর করে পাঠদান করে থাকেন এবং ছাত্র-ছাত্রীদেরকে একজন অভিভাবকের ভূমিকায় দিক নির্দেশনা দিয়ে থাকেন।ছাত্র-ছাত্রী-রাও এই স্কুলের শিক্ষকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন-আমাদের স্যারেরা আমাদের তাদের সন্তানের মত করে আর্দশিক ভাবে গড়ে তোলার পাশাপাশি সু শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য পাঠদান করে থাকেন,আমরা চির কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে তোলেছেন, নিজের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে। এই পরিশ্রমের কারণেই আজকে তিতাসের মধ্যে এই প্রতিষ্ঠাটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিচিত লাভ করতে সক্ষমতা লাভ করেছেন।আমাদের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের দির্ঘায়ু কামনা করি, মহান রব যেনো স্যারকে সুস্থ রাখেন,আমিন।