বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
৫ এপ্রিল ২০ ২৩
১১:০ ৮ অপরাহ্ণ

তিতাসে ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানীর আয়োজনে ইফতার মাহফিল

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়ার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এর সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার আসমানিয়া বাজারস্থ বাংলা চাইনিজ রেস্তোরাঁয় মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তিতাস বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো.মেহেদী হাসান সেলিম, উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তিতাস ভাই খেতো সাদেক হোসেন সরকার,যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান ভিপি,মাহবুব আলম সরকার,মোয়াজ্জেম হোসেন মুন্সি,আমিরুল ইসলাম মানিক,আব্দুস সালাম,আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদির মোল্লা,সদস্য মুকবুল হোসেন সরকার,সদস্য সাংবাদিক কবির হোসেন, আব্দুল বাতেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ,সাংগঠনি সম্পাদক মফিজ উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া,শ্রমিক দলের সদস্য সচিব রুবেল মিয়া, কৃষক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন,মোস্তফা,নজরুল ইসলামসহ নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ