বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
তারেক আহমদ, বালাগঞ্জ::
৩০ ডিসেম্বর ২০ ২১
১১:৩৮ অপরাহ্ণ

বালাগঞ্জে এস.এস.সি'তে পাশের হার ৯৭.৩৯%, এ প্লাস ২২টি
তারেক আহমদ, বালাগঞ্জ: সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জেও প্রকাশিত হয়েছে এস.এস.সি পরীক্ষার ফলাফল। এবছর বালাগঞ্জ উপজেলায় পাশের হার ৯৭.৩৯%। বালাগঞ্জে ১৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৪৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৪২২ জন পরীক্ষার্থী এবং এ+ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে ২২ জন পরীক্ষার্থী৷ বালাগঞ্জের ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের দেয়া তথ্য মতে- গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯২ জন এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১৬ জন পরীক্ষার্থী পাশ করেছে এবং এ+ পেয়েছে ১ জন। মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১২৮ জন এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় থেকে ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৮২ জন এবং এ+ পেয়েছে ১৩ জন পরীক্ষার্থী। বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৮ জনই পাশ করেছে এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় থেকে ১৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৬০ জন এবং এ+ পেয়েছে ২ জন পরীক্ষার্থী। বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৩১ জন পরীক্ষার্থী এবং এ+ পেয়েছে ১ জন পরীক্ষার্থী। পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ জন পাশ করেছে এবং ১ জন পরীক্ষার্থী এ+ পেয়েছে। আজিজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৮৩ জন এবং এ+ পেয়েছে ৪ জন পরীক্ষার্থী। বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৯ জনই পাশ করেছে এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জনই উত্তীর্ণ হয়েছে এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪২ জন এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় থেকে ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৪ জন এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। বাংলাবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫৯ জন এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৮ জনই পাশ করেছে এবং কোনো পরীক্ষার্থীই এ+ পায়নি। ফলাফলের বিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, বালাগঞ্জের এবারের ফলাফলে আমি সন্তুষ্ট। আশা করি এর ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ